তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

চাকরির বিজ্ঞাপনে বেতন উল্লেখ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য

চাকরির বিজ্ঞাপনে বেতন উল্লেখ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য

ভয়েস অব পিপল রিপোর্ট, ৭ নভেম্বর : যুক্তরাজ্যে চাকরির বিজ্ঞাপনে বেতনের পরিমাণ উল্লেখ বাধ্যতামূলক করার পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। নতুন আইন কার্যকর হলে নিয়োগদাতারা বেতন গোপন রেখে চাকরির বিজ্ঞাপন দিতে পারবেন না।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের ঘোষিত এই পরিকল্পনার উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থীদের আবেদন করার আগেই সম্ভাব্য বেতন সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া। বিশেষ করে তরুণ, নারী এবং দীর্ঘদিন পর কাজে ফিরতে আগ্রহীদের জন্য এটি সহায়ক হবে বলে মনে করছে সরকার।

সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের মাত্র ৪১ শতাংশ নিয়োগদাতা নিয়মিত চাকরির বিজ্ঞাপনে বেতনের সীমা উল্লেখ করেন। নির্দিষ্ট বেতনের অঙ্ক প্রকাশ করেন মাত্র ১৮ শতাংশ।

নতুন আইন হলে চাকরিপ্রার্থীরা একাধিক প্রতিষ্ঠানের বেতন তুলনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। একই সঙ্গে নারী-পুরুষের বেতনবৈষম্য কমাতেও এটি ভূমিকা রাখতে পারে।

তবে আইনটি কবে থেকে কার্যকর হবে, কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য হবে এবং আইন অমান্য করলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সরকার দ্রুত আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।