নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়

ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনে নেতৃত্বে পরিবর্তন,

ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনে নেতৃত্বে পরিবর্তন,

ঢাকা প্রতিনিধি, ১ আগস্ট: রাজধানীতে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর নির্বাচনে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করেছেন ভোটাররা। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অধ্যাপক ডা. কামরুল ইসলাম তরফদার ও অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ নেতৃত্বাধীন প্যানেল ৩৫টি পদের মধ্যে ২২টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অপরদিকে বর্তমান সভাপতি সি এম কয়েস সামীর প্যানেল পেয়েছে ১৩টি পদ।

সভাপতি পদে অধ্যাপক ডা. কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট।

সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী ৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার আজিজুর রহমান পেয়েছেন ৬৬৯ ভোট। সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইশতিয়াক আহমদ চৌধুরী পেয়েছেন ৬৫৭ ভোট।

সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী ৮১৮ ভোট পেয়ে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী সৈয়দ মুসতাক আহমদ পেয়েছেন ৭১০ ভোট। সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু ৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. সৈয়দ উমর খৈয়াম পেয়েছেন ৬৬৪ ভোট।

সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী ১,০৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সফিকুল বারী পেয়েছেন ৪৯০ ভোট। সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন ১,০৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহনাজ আহমদ মালিক পেয়েছেন ৪৮৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর ৭৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সৈয়দ লোকমান আহমদ পেয়েছেন ৭৩৯ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ৮২২ ভোট এবং অ্যাডভোকেট আবুল কালাম ৮১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী লায়ন দেলওয়ার হোসেন পেয়েছেন ৭০১ ভোট এবং কুতুব উদ্দিন সোহেল পেয়েছেন ৭০০ ভোট।

দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল ৯০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আনহার আহমদ সমশাদ পেয়েছেন ৬১১ ভোট।

সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম ৯৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আলী মুর্শেদ খান পেয়েছেন ৫৮২ ভোট।

শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী ৯২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ইবনে জামান পেয়েছেন ৫৮০ ভোট।

ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান ৮৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আসিফ হোসেন পেয়েছেন ৬১৯ ভোট।

মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী তাসনিম লায়লা জোতি পেয়েছেন ৭৫৯ ভোট।

আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান ৭৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ চৌধুরী মিন্টু পেয়েছেন ৭৩৩ ভোট।

চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী ৯০৯ ভোট পেয়ে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী ডা. সাকিল আহমদ পেয়েছেন ৬৩৩ ভোট।

প্রচার, প্রকাশনা ও তথ্যবিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিল মুকতাদির ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য (জালালাবাদ) পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী (৯২৮), ড. সৈয়দ শাহ এমরান (৯১৯), বিচারপতি ড. আবু তারিক (৯০৫), তাহমিনা আহাদ রুজি (৮৮২), লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম (৭৪৩), সোনাহর আলী (শরীফ) (৭২৪), আব্দুল মুকিত (৭০৫) এবং সিরাজুল ইসলাম শামীম (৬৯২)

সদস্য (সিলেট) পদে নির্বাচিত হয়েছেন আল আজাদ (৮২৬) এবং ইন্তেজার চৌধুরী (৭৫০)

সদস্য (মৌলভীবাজার) পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ (১,০০২) এবং হাবিবুর রহমান বাবলা (৬৬৮)

সদস্য (হবিগঞ্জ) পদে নির্বাচিত হয়েছেন আফছার চৌধুরী (৭৭১) এবং আব্দুল মজিদ (৭২৮)

সদস্য (সুনামগঞ্জ) পদে নির্বাচিত হয়েছেন মল্লিক আহসান সামি (৯৬২) এবং মোকাম্মেল চৌধুরী মেনন (৭১৮)

নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান সংগঠনের সদস্যরা। নতুন নেতৃত্বের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা।