বাংলা পোষ্টের সাবেক এমডি এ এস মোহাম্মদ সিংকাপনী স্মরণে দোয়া মাহফিল ২২ ডিসেম্বর

বাংলা পোষ্টের সাবেক এমডি এ এস মোহাম্মদ সিংকাপনী স্মরণে দোয়া মাহফিল ২২ ডিসেম্বর

কমিউনিটি ডেস্ক, ২০ ডিসেম্বর:  সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার সাবেক ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পূর্ব লণ্ডনের উডেহাম সেন্টার, 1 Wodeham Gardens, off Vallance Road, London E1 5BN-এ।

উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সম্মানিত কমিউনিটির সবাইকে বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছেন বাংলা পোস্টের অনারারি চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান এবং ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী। 

স্মরণ সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে সাবেক এমডির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তার নিকট আত্মার শান্তি কামনা করা হবে।