জালালাবাদ এসোসিয়েশন ইউকের নতুন কমিটির প্রথম কার্যকরি সভা সম্পন্ন

জালালাবাদ এসোসিয়েশন ইউকের নতুন কমিটির প্রথম কার্যকরি সভা সম্পন্ন

লন্ডন, ১৩ ডিসেম্বর:  পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে নব নির্বাচিত জালালাবাদ এসোসিয়েশন ইউকের কমিটির প্রথম কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সভাপতি, কবি ও ছড়াকার আবুল কালাম আজাদ ছুটন এবং পরিচালনা করেন সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী নাসির আহমেদ শাহীন।

সভায় বক্তারা নতুন কমিটির প্রতি আস্থা ও আশাবাদ প্রকাশ করেন। তারা বলেন, অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কমিটি নানা চমকপ্রদ উদ্যোগ গ্রহণ করবে এবং বাংলাদেশের শিক্ষা, অর্থনীতি, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় সভাপতির নেতৃত্বে সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারারসহ দক্ষ জনশক্তি দিয়ে গঠিত বর্তমান কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সভা শুরুতে পবিত্র কোরআনের তেলাওয়াত করেন হাফিজ মনসুর আহমেদ শাওন।

সভায় জানানো হয়, আগামী মার্চ মাসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, চিফ ট্রেজারার শামীম আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস, ভাইস প্রেসিডেন্ট ড. মোদাব্বের হোসেন, কাউন্সিলর রিতা বেগম, ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ জিলান, প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক, প্রতিষ্ঠাতা প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ড. রফিকুল হায়দার, অলি উদ্দিন শামিম, আব্দুল করিম, শেখ ফারুক, শেখ শামিম, নজরুল ইসলাম, হিফজুর রহমান, আব্দুর রহমান অলি, আবু সাদাত মোহাম্মদ সুহেল, মোহাম্মদ আব্দুস সোবহান, মো: জসিম উদ্দিন, আবুল হাসনাত আজাদ, মিসবাহ উদ্দিন রফি, ফয়জুল বাসার, আতাউর রহমান, জিয়াউর রহমান (জিয়া), জুবায়ের আহমেদ, আসাদুজ্জামান আহমেদ, শহিদুল ইসলাম মামুন, দুলাল উদ্দিন রায়ান, হাবিবুর রহমান ময়না, চৌধুরী নিয়াজ মাহমুদ লিনকন, তারেক উদ্দিন, আব্দুল সুফান, ইকবাল খান, ময়নুল ইসলাম সুহাগ, দিলাল আহমেদ, জাহাঙ্গীর আলম, তইয়ব আলি (সাজু), এম আলি আহমেদ, সরিফুল ইসলাম, এম শাহজাহান, মুহিবুর রহমান, মোহাম্মদ শামিম আহমেদ, সাইদা নাসিমা বেগম, গোলাম রব্বানী, আজহার আহমেদ ওয়াসিম, শাহিনুর রহমানসহ আরও অনেকে।