স্বাবলম্বী করার উদ্দেশ্যে
৪৭০টি রিকশা বিতরণ করলো আস সুন্নাহ ফাউন্ডেশন
আস সুন্নাহ ফাউন্ডেশন আর্থ মানবতার সেবায় তাদের সেবা অব্যাহত রেখেছে। স্বাবলম্বী করার উদ্দেশ্যে এবার ৪৭০টি রিকশা বিতরণ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এই রিকশা বিতরণ করা হয়েছে। ৬৪ জেলায় বিতরণ করা হবে বলে তারা জানিয়েছেন।
ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমন তথ্য তুলে ধরা হয়েছে। হুবহু স্ট্যাটাস তুলে ধরা হলো-
“একটি রিকশা, একজন দুস্থ মানুষের জীবীকার অবলম্বন, একটি পরিবারের হাসি। আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২৩ এর আওতায় ইতোমধ্যে ১১টি জেলার ৪৭০ জন দুস্থ মানুষের নিকট ৪৭০টি রিকশা বিতরণ সম্পন্ন হয়েছে।
পর্যায়ক্রমে ৬৪ জেলায় ২০০০ রিকশা বিতরণ করা হবে ইনশা আল্লাহ। প্রতিটি জেলায় ইমাম সাহেবদের আবেদনের ভিত্তিতে অসংখ্য ভলান্টিয়ারদের সহযোগিতায় ৫টি ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যথাসম্ভব চেষ্টা করেছি সবেচেয়ে দরিদ্র মানুষগুলোকে খুঁজে বের করতে।
৫টি ধাপে এতটা জটিল প্রক্রিয়ায় যাওয়ার পিছনে আমাদের উদ্দেশ্য ছিলো যাকাতের অর্থ যেন সঠিক মানুষগুলোর কাছে পৌঁছায়। আল্লাহ তা'আলা দানকারী, দানগ্রহীতা ও আস-সুন্নাহ ফাউন্ডেশন সকলকে কবুল করুন। আমী “